২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা, কুড়িগ্রাম ও কুমিল্লায় ভারী বর্ষণ, ফসল প্লাবিত

সারাদেশে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। কয়েকটি এলাকায় পাহাড়ি ঢলে নিুাঞ্চল প্লাবিত হয়। এছাড়া প্রবল বর্ষণের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। আবার কোথাও দেখা দিয়েছে নদী ভাঙন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 11:52 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বিডিনিউজ’র নেত্রকোনা প্রতিনিধি জানায়, অব্যাহত ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দূর্গাপুর ও কলমাকান্দার নিুাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া কেন্দুয়া, দূর্গাপুর এবং কলমাকান্দার সাথে নেত্রকোনার সড়ক যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে বন্ধ।

দূর্গাপুর উপজেলা সদরের সঙ্গে সীমান্তবর্তী গ্রামগুলোর যোগাযোগের একমাত্র রাস্তা শিবগঞ্জ -- রানিখং সড়কটি সোমশ্বেরী নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

বিডিনিউজ’র কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জেলার নদ -- নদীগুলোর পানি বৃদ্ধির সাথে নদী ভাঙ্গনও শুরু  হয়েছে। ২৪ ঘন্টায় ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ও বড়লই গ্রামের ৫০টি পরিবার এবং বিদ্যানন্দ, চর বজরা এলাকায় ৫৫ টি পরিবার নদী ভাঙ্গনের ফলে সর্বস্ব হারিয়েছে। জেলার ধরলা নদী ভাঙ্গনের ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও এখন হুমকির মুখে। চিলমারী উপজেলার পুটিমারী এলাকায় ভাঙ্গনের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ধ্বসে পড়ার উপক্রম। 

বিডিনিউজের কুমিল্লা প্রতিনিধি জানান, হঠাৎ ভারী বর্ষণের কারণে কুমিল্লা জেলার ১৬টি উপজেলার তিল, পাট, শাক -- সবজিসহ ১০ হাজার একর জমির আউশ ফসল পানি নিচে তলিয়ে গেছে।

জমিতে পানি জমে যাওয়ার কারণে চাষাবাদ ব্যহত হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলার ১৬টি উপজেলায় সোয়া এক লাখ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও ভারী বর্ষণের ফলে এ বছর আশানুরূপ ফলন হবে না বলে তাদের ধারণা।