২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটে বিশ্বকাপ ফুটবলের টিকিট ক্রয় করুন: বিশ্বকাপ আয়োজক কমিটি

৯ জুন থেকে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের টিকিট ক্রয় করার জন্য স্টেডিয়ামগুলোতে অপেক্ষমান দর্শকরা তাদের সময় নষ্ট করছে বলে বিশ্বকাপ আয়োজকরা জানিয়েছে। তবে ইন্টারনেটের মাধ্যমে ভক্তদের টিকিট ক্রয়ের পরামর্শ দিয়েছেন বিশ্বকাপ আয়োজক কমিটি ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 10:44 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

জার্মানির ১২ টি স্টেডিয়ামে দর্শকরা টিকিট ক্রয় করার জন্য অপেক্ষা করলেও তারা তা পাচ্ছে না।

আয়োজক কমিটির মুখপাত্র জেন্স গ্রিটনার বলেন, “এটা একটি বড় ধরনের পারস্পরিক ভুল বোঝাবুঝি। আগেই বিক্রি হয়ে যাওয়া টিকিটগুলো ক্রেতারা যাতে সংগ্রহ করতে পারে শুধুমাত্র সে জন্যই টিকিট কাউন্টারগুলো খোলা হয়েছে।”

তিনি আরও বলেন, “শুধুমাত্র ব্যতিক্রম বিষয়গুলোতে টিকিট কাউন্টারগুলো টিকিট বিক্রি করতে পারে।”