ভেজাল সিমেন্টের গুদাম আবিস্কার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি দল বৃহস্পতিবার পতেঙ্গা পুলিশ স্টেশনের চরবস্তি এলকায় একটি ভেজাল সিমেন্ট তৈরির গুদাম আবিস্কার করেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেজিস্ট্রেট মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে এক দল নিরাপত্তাকর্মী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ১২ টন মাটি মিশ্রিত ভেজাল সিমেন্ট উদ্ধার করে।
সুসংগঠিত একটি দল চিনি, চাল এবং ইউরিয়ার পলিব্যাগে করে এই ভেজাল সিমেন্ট গুলো সিমেন্ট কারখানায় সরবরাহের চেষ্টা করে।
তবে দলটি এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
দলটি ভেজাল সিমেন্টগুলো পতেঙ্গা পুলিশ স্টেশনে জমা দিয়ে তাদের এ বিষয়ে তদন্তের এবং জড়িতদের গ্রেপ্তারের জন্যে বলে।
