২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডি ফুডের মালিকের জামিন না মঞ্জুর

ব্রিটেনে হেরোইন পাচারে অভিযোগ গ্রেপ্তারকৃত বিডিফুডের মালিক বদরুদ্দোজা মোমিনের জামিনের আবেদন বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ না মঞ্জুর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

উভয় পক্ষের শুনানী শেষে বিচারক মো. মমিন উল্লাহ এ আবেদন না মঞ্জুর করেন।

ঢাকা সিএমএম আদালতে বদরুদ্দোজা মোমিনের জামিন নাকচ হওয়ার পর আসামী পক্ষে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানানো হলে আদালত থেকে এই আবেদন নাকচ করে দেয়া হয়।

ব্রিটেনে ১১৮ কেজি হেরোইন পাচারের অভিযোগে সূত্রাপুর থানায় দায়েরকৃত মামলায় বদরুদ্দোজা মোমিনকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে মতিঝিল থানায় দায়েরকৃত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।