২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বজ্রপাতে ৩জন নিহত

নওগাঁর বাদলগাছি উপজেলায় বৃহস্পতিবার বজ্রপাতে তিনজন নিহত ও আরো তিনজন আহত হয়েছে। নিহতরা হল- কাঁশাইল গ্রামের শিপু (৩০), কোলা গ্রামের উছিম উদ্দিন (৪০)। নিহত অপর একজনের নাম পরিচয় জানা যায়নি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যাপক বৃষ্টিপাতে তারা ছয়জন কাঁশাইল গ্রামের একটি দোকানের নিচে আশ্রয় নিলে সেখানে বজ্রপাত হলে ছয়জনই গুরুতর আহত হন।

তাৎক্ষনিকভাবে তাদেরকে আক্কেলপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই তিনজনের মৃত্যু হয়।