দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরী নিহত
দিনাজপুরের সদর উপজেলার হাকিমপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরী নিহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানায়।
নিহত কিশোরীর নাম সাফিয়া (১০)। সে বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের সাইফুর ইসলামের কন্যা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাস্তা পার হবার সময় দিনাজপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্ট্রো-১৪-০৫৯২) দ্রুতগতিতে এসে সাফিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলেই সাফিয়ার মৃত্যু হয়।
