২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ আসরে খেলা হচ্ছে না এডমিলসনের

ডান হাঁটুর ইনজুরির কারণে ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে না ব্রাজিলের মধ্যমাঠের ফুটবলার এডমিলসনের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 10:03 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

২৯ বছর বয়সি এডমিলসন সোমবার প্রশিক্ষণ শিবিরে অনুশীলনের সময় ডান হাঁটুতে আঘাত পাওয়ার পর বুধবার তার হাঁটুর স্ক্যান করার পর তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতীতে জানানয়, “দির্মোপ্ল্যান স্টেডিয়ামে দলের কর্মকর্তা, অধিনায়ক কাফু ও এডমিলসনের সাথে সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এই মৌসুমে চ্যাম্পিয়ান্স লিগ শিরোপা জয় করতে বার্সেলোনাকে সহায়তা করেন এডমিলসন।

এডমিলসনের বদলে দলে জায়গা পেতে পারেন আর্সেনালের গিলবার্তো সিলভা।