চট্টগ্রামে মাঝারি ভূমিকম্প,
চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বুধবার ভোরে দিকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
চট্টগ্রামে চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হল। রাত ১ টা ৪৪ মিনিট ১৬ সেকেন্ডে ভূমিকম্পটি শুরু হয়। এটি ২২ সেকেন্ড স্থায়ী হয় বলে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়।
কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল বন্দরনগরী থেকে ২০৩ কিলোমিটার দূরে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নগরীর আমবাগান এলাকায় দেশের একমাত্র ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রটির কর্তৃপক্ষ সেকেলে যন্ত্রপাতির কারণে এর পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারেননি।
