২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমনে জেলে নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের কলাগাছি এলাকায় বাঘের আক্রমনে এক জেলে নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতের পারিবারিক সূত্র জানায়, হরিনগর এলাকার শাহাদত হোসেন এবং তার স্ত্রী মঙ্গলবার কলাগাছিয়া নদীতে চিংড়ি পোনা আহরণ করতে যায়। এসময় একটি বাঘ শাহাদতকে আক্রমন করে এবং তাকে বনের ভেতর নিয়ে যায়। ঘটনার কিছু সময় পর অন্য জেলেরা বন থেকে শাহাদতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।