বিটিটিবি’র চেয়ারম্যান পদ শূণ্য রয়েছে
প্রকৌশলী আব্দুল মালেক আকন্দ অবসর গ্রহণের পর নতুন নিয়োগ না দেওয়ায় বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) কোন চেয়ারম্যান ছাড়াই মঙ্গলবার পার করেছে।
প্রকৌশলী আব্দুল মালেক আকন্দ সোমবার অবসর পূর্ববর্তী এলপিআরে গিয়েছেন। গত বছরের ২২ জুন বিটিটিবি’র চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মনিরুজ্জামান খান ( সদস্য, প্রশাসন), এসএম মনির আহমেদ (সদস্য, রক্ষণাবেক্ষণ ও অপারেশন) এবং টেলিটক লিমিটেড’র ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) এম ওবায়দুল্লাহসহ বিটিটিবি’র এই তিন কর্মকর্তার মধ্যে যে কেউকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হতে পারে।
এছাড়া আব্দুল মালেক আকন্দের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে বলেও সূত্র জানায়।
