২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে নির্মাণাধীন কালভার্ট ভেঙ্গে ৩ শ্রমিকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার মরা কাজলা নদীর ওপর নির্মাণাধীন কালভার্ট ভেঙ্গে মঙ্গলবার দুপুরে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতরা হল- গোপালপুর গ্রামের আশরাফুল (২০) ও মহিদুল (১৮) এবং বসন্তপুর গ্রামের পলাশ (২০)।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার আমঝুপি - পিরোজপুর সড়কের রঘুনাথপুরে কালভার্টটির নির্মাণ কাজ চলছিল। কালভার্টটির ঢালাই কাজ চলার সময় হঠাৎ করে সেটি ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই আশরাফুল ও মহিদুল নিহত হয় হয়।  গুরুতর আহত পলাশকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

এদিকে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।