ঝিনাইদহে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী খুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার অনন্ত বাদালশো গ্রামে সোমবার রাত ১টায় অজ্ঞাত সন্ত্রাসীরা ধানের চাতাল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।
নিহত ব্যবসায়ীর নাম নিপেন্দ্র নাথ পোদ্দার (নিপু)। তার বাড়ি শৈলকুপা উপজেলার অনন্ত বাদালশো গ্রামে।
পুলিশ ও গ্রামবাসি জানায়, ব্যবসায়ী নিপুকে ঘুমন্ত অবস্থায় রাত ১টার দিকে সন্ত্রাসীরা জানালা দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে আলফাজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
