২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বদলে দিয়েছে এঙ্গোলার ভাবমূর্তি

টানা ২৭ বছর ধরে ভয়াবহ যুদ্ধ চলার পর ২০০২ সালের এপ্রিল মাসে এঙ্গোলা স্বাধীন হলেও এখনও দেশটির নাম উল্লেখ করলেই চোখের সামনে ভেসে উঠে যুদ্ধ, ক্ষুধা, রোগ ও দুর্নীতি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 12:59 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বিশ্বকাপ আসরের চূড়ান্ত পর্বে প্রথমবারের মত খেলার যোগ্যতা অর্জন করার ফলে দেশটির চিত্র বদলে যেতেও পারে বলে অনেকে ধারণা করছেন।

এদিকে এঙ্গোলা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব অতিক্রম করতে পারবে বলে আশা করছে আফ্রিকার দক্ষিণ--পশ্চিমাঞ্চলে অবস্থিত দেশটির জনগণ।

তেল ও হীরার জন্য বিখ্যাত দেশ এঙ্গোলা। দেশটির ১ কোটি ৩০ লক্ষ জনগণের গড় আয় দুই ডলারের কম। চারটি শিশুর মধ্যে একটি শিশু পাঁচ বছর বয়স হওয়ার আগেই বিভিন্ন রোগে মারা যায়।

তবে যাই হোক বিশ্ব ফুটবল ময়দানে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন চমক দেখানোর জন্য ইতোমধ্যেই প্রস্তুতি সেরে নিয়েছে এঙ্গোলা।

এঙ্গোলা জাতীয় দলের কোচ অলিভেরা গনক্যালভাস বলেন, “আজকে সকলে যখন এঙ্গোলার বিষয়ে কথা বলে তখন শুধু যুদ্ধ নয় সাথে সাথে ফুটবলের কথাও বলে। বহু সাংবাদিক এঙ্গেলার ফুটবল খেলা দেখার জন্য এসেছে এবং আমার সাথে দেখা করে বলেছে, এঙ্গোলায় বহু প্রতিভাবান ফুটবলার রয়েছে।”

তিনি আরও বলেন, “আমি সেইসব সাংবাদিকদের সাথে একমত হয়ে বলতে চাই, আসন্ন বছর গুলোতে এঙ্গোলা সকল পর্যায়ের ফুটবল খেলায় ভাল করবে।”