রাজশাহীর সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে রাতে পেট্রোল পাম্প বন্ধ রাখার নির্দেশ
তেল পাচার রোধে রাজশাহীর সীমান্ত এলাকার আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পেট্রোল পাম্পগুলোকে রাতে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বিডিআরের রাজশাহী ১০ ব্যাটেলিয়নের কমান্ডার লেফট্যানেন্ট ফেরদৌস জানান, পাচারকারীরা ওইসব এলাকার পেট্রোল পাম্পগুলো থেকে রাতে তেল কিনে ভারতে পাচার করে।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীর সীমান্ত এলাকার পেট্রোল পাম্পগুলোকে রাতে পাম্প বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী সীমান্ত এলাকায় কমপক্ষে ৩০টি পেট্রোল পাম্প এ সিদ্ধান্তের আওতায় পড়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীর মধ্যে রয়েছে ১৫টি।
অন্যদিকে রাজশাহী মহানগরীর ১৪টি পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ, তারা রাতে পাম্প বন্ধ করে দিলেও আলম ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্প সার্বক্ষণিক খোলা রাখা হয়।
এ ব্যাপারে বিডিআর কমান্ডারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আলম ফিলিং স্টেশন সীমান্তের আট কিলোমিটারের বাইরে।
