মুন্সীগঞ্জের আইনজীবীদের আদালত বর্জনের ৫১ দিন অতিবাহিত
মুন্সীগঞ্জের বিক্ষুব্ধ আইনজীবীদের ‘আদালত বর্জন’ কর্মসূচি সোমবার ৫১ তম দিন অতিবাহিত হয়েছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে আইনজীবীরা একটি মিছিল বের করে।
জেলার ডিসি এবং ম্যাজিস্ট্রেটের প্রত্যাহারের দাবি জানিয়ে এই আন্দোলন শুরু হয়।
মিছিল শেষে আইনজীবীরা অ্যাডভোকেট কাজী আফসার হোসেন নিলুর সভাপতিত্বে আদালত চত্ত্বরে সমাবেশ পালন করে।
এদিকে, স্থানীয় প্রশাসনের সঙ্গে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির ৫১ দিনেও কোন সমাধান হয়নি।
