জয়পুরহাটে যৌতুকের জন্য স্ত্রী হত্যা চেষ্টার দায়ে স্বামীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীসহ দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক কাজী এ এম জয়নাল আবেদীন এক জনাকীর্ণ আদালতে রোববার এই রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্তরা হলো--নওগাঁর পতনীতলা উপজেলার খলনা গ্রামের উজ্জল কুর্মী ও জয়পুরহাট সদর উপজেলার পালী গ্রামের সুনীল কুর্মী।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৩০ অক্টোবর ১৫ হাজার টাকা যৌতুকের দাবীতে স্বামী উজ্জল কুর্মী, স্ত্রী সলিতা কুর্মীকে হত্যার চেষ্টা করে।
