রাজশাহীতে র্যাবের হাতে ১ জেএমবি সদস্য গ্রেপ্তার
রাজশাহী মহনগরীর চ-িপুর ইনডেক্স প্লাজার সামনে থেকে র্যাব-৫ এর একটি দল জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম শামীম। সে বগুড়ার শাহজাদপুর থানার বাসুলিয়া ফকির পাড়ার আফসার আলীর ছেলে।
সূত্র জানায়, সন্দেহজনক ঘোরা ফেরার সময় র্যাব বৃহস্পতিবার বিকেলে ইনডেক্স প্লাজার সামনে থেকে গ্রেপ্তার করে।
তার শাহজাদপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে ।
