নরসিংদীতে ডাকাত নিহত
নরসিংদী জেলার মধ্য নাগরিয়াকান্দী মহল্লায় শুক্রবার ভোর রাতে গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপর একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
নিহত ডাকাতের নাম মোহাম্মদ (২২)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদির বেতাগ বাজারে। অপর ডাকাত হালিমের বাড়ি নরসিংদী সদর উপজেলার চর এলাকা করিমপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ২টার সময় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী টের পেয়ে চারিদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে।
এসময় ডাকাতেরা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যাবার চেষ্টা করলে এলাকাবাসী দুই ডাকাতকে ধরে ফেলে। ঘটনাস্থলে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়।
এব্যাপারে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
