২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠবারের মত বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ব্রাজিল

এ বছর কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ায় পর যোগ্য দল হিসেবেই জার্মানিতে আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ আসরের চূড়ান্ত পর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ষষ্ঠবার বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 12:32 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন, ফিফা’র এ বছরের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডিনহো। ব্রাজিলের ক্লাব সান পাওলো এ বছর বিশ্ব ক্লাব চ্যাম্পিয়ন্স শিরোপা ঘরে তুলেছে।

ফিফা’র নতুন নিয়ম অনুযায়ী এবারই প্রথম বর্তমান চ্যাম্পিয়ন দল বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিয়েই চূড়ান্ত পর্বে খেলতে হচ্ছে।

বিশ্ব্কাপ আসরে ফেবারিট দল হিসেবে অংশ নেওয়ার ১৮ মাস আগে থেকেই ব্রাজিলের কোচ কার্লোস আলবার্তো পেরেরা ব্রাজিলের সেরা খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ শুরু করে দিয়েছিলেন।

এবারের বিশ্বকাপ আসরে রোনাল্ডিনহো, রবিনহো, আদ্রিয়ানো, কাকা ও রবিনহো যারা বিশ্বের ফুটবল প্রেমীদের সারা বছর আনন্দে মাতিয়ে রাখে তাদেরকে এবার স্ট্রাইকিং পজিশনে দেখা যাবে একসাথে। তাছাড়া রক্ষণভাগে রয়েছেন এমারসন ও রর্বাতো কার্লোসের মতো অভিজ্ঞ ফুটবলার।

‘এফ’ গ্রুপে জাপান, অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল।

ব্রাজিল দলে কিছু ইনজুরি সমস্যা থাকলেও তা বাঁধা হয়ে উঠবে না বলে কোচ পেরেইরা মনে করেন। 

ব্রাজিল হচ্ছে বিশ্বের একমাত্র দল যারা নিজেদের মহাদেশের বাইরেও ১৯৫৮ সালে সুইডেন ও ২০০২ সালে জাপানে বিশ্বকাপ শিরোপা জয় করেছে।