২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাবের এনকাউন্টারে ২ ডাকাত নিহত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটস্থ রাজারহাট এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাবের এনকাউন্টারে দুই ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 10:25 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহত দুই ডাকাতের নাম হচ্ছে--সিরাজ (২৫) এবং ফিরোজ (২৬)।

গ্রেপ্তারকৃত ডাকাতের নাম সফি। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাজারহাট এলাকায় অভিযান চালালে এই এনকাউন্টারের ঘটনা ঘটে।

র‌্যাবের অভিযানের সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে প্রায় ৩০ থেকে ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে পড়ে ডাকাত সিরাজ এবং ফিরোজ ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে পাঁচটি বন্দুকসহ বেশ কিছু গুলি উদ্ধার করে।

র‌্যাব-৭ জানায়, নয় থেকে ১০ জনের ওই ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।