২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ঢাবি’র শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে বুধবার দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলো- শ্রী লাল দাসের ছেলে খোকন লাল দাস (১১) ও বাবু লাল দাসের ছেলে রুবেল (১০)। তারা আগা সাদেক লেনের সুইপার কলোনির বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ৩টার দিকে তারা নাজিরাবাজার এলাকা থেকে খেলাধুলা করে শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে যায়।

তিনজন গোসল করতে নামলে দুজন ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।