পর্তুগালের দুই ফুটবলারের বিরুদ্ধে নকল ডিভিডি রাখার অভিযোগ
জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল আসরের আগে টেলিভিশন সাক্ষাৎকারে দেওয়া নিজেদের বক্তব্যে ফেঁসে গেছেন পর্তুগাল দলের দুই ফুটবলার আর্মান্দো পেতিত ও নুনো গোমেজ। পর্তুগাল কর্তৃপক্ষ বেনফিকার এই দুই ফুটবলাররের বিষয়ে তদন্ত করবে বলে জানা গেছে।
শুক্রবার বেসরকারী টেলিভিশন এসআইসি’র কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় পর্তুগালের স্ট্রাইকার গোমেজ জানান, লিসবেনের ১৫০ কিলোমিটার দক্ষিণ--পশ্চিমাঞ্চলের ইভোরাতে চলা প্রশিক্ষণ শিবিরে তিনি ‘বেসিক ইনস্ট্রিংট--২’ ও মিশন: ইমপসিবল--৩’ সহ বেশ কিছু চলচ্চিত্রের ডিভিডি নিয়ে গিয়েছেন।
উক্লেখিত চলচ্চিত্র দু’টি এখনও ডিভিডি আকারে বাজারে মুক্তি পায়নি।
টেলিভিশনের সামনে একই ধরনের বক্তব্য দেওয়ার জন্য ফেসে গেছেন পর্তুগালের মধ্যমাঠের খেলোয়াড় পেতিতও। তার গাড়ির পেছনের অংশে ‘দি প্রডিউসার’ ছবিটিসহ বেশ কিছু চলচ্চিত্রের ডিভিডি পাওয়া গিয়েছে।
পর্তুগালের আইন অনুযায়ী নকল চলচ্চিত্র বা মিউজিক ব্যবহার ও প্রস্তুত করা আইনত দন্ডনীয়। অপরাধ প্রমাণিত হলে তাদের তিন বছরের কারাদন্ড হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে জরিমানা করে ছেড়ে দেওয়া হয।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিরিয়ন ইন্সপেক্টর জুলিও মেলো জানিয়েছে, অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্বকাপের ‘ডি’ গ্রুপ মেক্সিকো, ইরান ও এঙ্গোলার বিরুদ্ধে লড়াই করবে পর্তুগাল।
