পটুয়াখালীতে বিদ্যুতের দাবীতে বিদ্যুৎ অফিস ঘেরাও
পটুয়াখালীর কলাপাড়ার শত শত বিদ্যুৎ গ্রাহকরা সোমবার রাতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে।
বিক্ষোভকারীরা জানায়, কলাপাড়ায় ভয়াবহ লোডশেডিং ও বার বার বিদ্যুৎ আসা-যাওয়ায় তারা অতিষ্ঠ হয়ে বিক্ষোভ মিছিল ও পবিস অফিস ঘেরাও করে।
পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্মকর্তারা উত্তেজিত এলাকাবাসীকে বিদ্যুত ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দিলে তারা শান্ত হয়।
