২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৫০জন আহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে রোববার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন  আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বেলা ১টার দিকে অতিরিক্ত যাত্রী ভর্তি একটি বাসের (যশোর-যা-১১০০২৭) সামনের চাকা ফেটে গিয়ে পোকিয়া পয়েন্টের কাছের একটি খাদে পড়ে যায়।

আহত উজ্জল (দুই মাস), ইরাতুন্নেছা (৪৫), দুলালী রানী (২৪), দুলাল শীল (৩৫), রাইজা বেগম (৪৫), ইউনুস (৪০), নজরুল (২০), রুমানা হাওলাদার (২২) এবং পান্না মিয়া (৪০) সহ ১০ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক।

আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।