বসুন্ধরা সিটির বিপরীতে ৫তলা ভবনে অগ্নিকা-, মূল্যবান সামগ্রী পুড়ে ছাই
নগরীর বসুন্ধরা সিটি মার্কেটের বিপরীতে অবস্থিত একটি ৫তলা ভবনের গোডাউনে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকা-ে মূল্যবান সামগ্রী পুড়ে গেছে।
২৩/এফ ফ্রি স্কুল স্ট্রিটে অবিস্থিত ওই ভবন ব্যবহারকারীরা জানান, রাত ৮টার দিকে লোডশেডিং এর সময় মোমবাতির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
ভবনের চারপাশে ধোওয়া ছড়িয়ে পড়লে বসুন্ধরা মার্কেটের ব্যবসায়ী ও আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সার্ক ফোয়ারা থেকে গ্রিনরোড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় ট্রাফিক জ্যাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচ তলায় একটি গার্মেন্টস এর স্টোর রুমে আগুন লাগে। স্থানীয়রা জানান, প্রায় আধঘন্টা পর ফায়ার ব্রিগেড কর্মীরা এসে দুঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
