চাঁদাবাজির ঘটনায় র্যাব কর্মকর্তা ধৃত
বন্দরনগরী চট্টগ্রামের জামাল খান এলাকায় শনিবার এক ব্যক্তির কাছে চাঁদা আদায়কালে র্যাব-৭ এর একজন কর্মকর্তা জনতার কাছে হাতেনাতে ধরা পড়েছে।
জনতা র্যাবের উপ সহাকারী পরিচালক মোহাম্মদ ইসহাককে উত্তম মাধ্যম দিয়ে কোতয়ালী পুলিশের কাছে হস্তান্তর করে। পরে র্যাব কর্মকর্তারা তাকে পতেঙ্গায় র্যাবের হেড অফিসে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সাদা পোষাকে ইসহাক মমতাজ হোসেন মিন্টুর বাড়িতে এসে ৫,০০০ টাকা চাঁদা দাবি করে।
গৃহকর্তার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে পুলিশে খবর দেওয়া হয়।
প্রতিবেশীরা খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে ওই র্যাব কর্মকর্তাকে গণধোলাই দেয়।
যদিও র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় ইসহাক শনিবার একটি অভিযোগের তদন্ত করতে ওই বাড়িতে যায়।
একজন র্যাব কর্মকর্তা বলেন, ওই বাসায় একা যাওয়ার জন্যে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
র্যাব মিন্টু, তার স্ত্রী এবং মাকেও জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে যায়।
