২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুম্ম জনগণের জাতীয় অস্তিত্বের ওপর আঘাত করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে: পাহাড়ী ছাত্র পরিষদ

পাহাড়ী ছাত্র পরিষদ নেতারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব, আতœনিয়ন্ত্রণাধিকার এবং ভূমি অধিকার প্রতিষ্ঠায় বাধা দেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

রাঙ্গামাটিতে শনিবার সংগঠনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৩তম কেন্দ্রীয় কাউন্সিলের দুদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তারা একথা বলেন।

বক্তরা বলেন, ৯৭ সালে সম্পাদিত পার্বত্য চুক্তি বাস্তবায়িত না করে এ অঞ্চলে সামরিক শাসন জিইয়ে রাখা হয়েছে। চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ সঠিকভাবে কাজ করতে পারছে না।

জেলা শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ--সভাপতি লক্ষ্মী প্রসাদ চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি উজ্জ্বল চাকমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ--উপাচার্য অধ্যাপক ড. আবুল ইউসুফ আলম। বক্তব্য রাখেন পিসিজেএসএসর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সত্যবীর দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী মাধবীলতা চাকমা, পিসিপির সাবেক ছাত্র নেতা থোয়াই অং মারমা, জাসদ ছাত্রলীগের নেতা অজিজুর রহমান, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী ম্যঞসিং মারমা ও ছাত্রনেতা হিরণময় চাকমা। পরে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি শোভাযাত্রা পৌর চত্বরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল ইউসুফ আলম পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও ভুমি অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আরো দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীতে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সারা দেশের মানুষের সাথে পাহাড়ী জনগণের একাত্মতা থাকবে।

লক্ষ্মী প্রসাদ চাকমা বলেন, পার্বত্য মন্ত্রণালয়টি প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার শাড়ির আঁচলে রেখেছেন। পার্বত্য মন্ত্রণালয় এখন ষড়যন্ত্রণালয়ে পরিণত হয়েছে।

দুদিনের সম্মেলনে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দবানের বিভিন্ন শাখা ও ইউনিয়নের নেতাকর্মী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক হাজারের বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন।