২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি সংক্রান্ত বিরোধে লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে শনিবার জমি সংক্রান্ত বিরোধের কারণে দুর্বৃত্তরা রোকেয়া বেগম (৪০) নামে এক মহিলাকে কুপিয়ে হত্যা করেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নিহতের স্বামীর নাম ওসমান গনি বাচ্চু।

পুলিশ জানায়, রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে শনিবার সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।

নিহতের বড় ছেলে মাসুদ রানা বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আমীর হোসেনসহ ছয় জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। 

ঘটনার সাথে জড়িত সন্দেহে রামগঞ্জ থানা পুলিশ মোজাম্মেল নামে একজনকে গ্রেপ্তার করেছে।