২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রতি সিটি কর্পোরেশন ও পৌরসভা কর্মচারি ফেড়ারেশনের ১৫ দফা দাবি বাস্তবায়নের আহবান

বাংলাদেশ সিটি কর্পোরেশন ও পৌরসভা কর্মচারি ফেড়ারেশন নেতৃবৃন্দ শনিবার তাদের ৮০ মাসের গ্র্যাচুইটি ও ৪০ ভাগ পোষ্য ভাতা প্রদানসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের জন্যে সরকারের প্রতি আহবান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 06:01 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নেতৃবৃন্দ শনিবার এক সংবাদ সম্মেলনে সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের দাবি--দাওয়া না মানা পর্যন্ত সমাবেশসহ সমন্বিত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

ঢাকা রিপোটার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-- বাংলাদেশ সিটি কর্পোরেশন ও পৌরসভা কর্মচারি ফেড়ারেশনের সভাপতি কাজি আবু তৈয়ব এবং মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

নেতৃবৃন্দ তৃতীয় ও চথুর্থ শ্রেণীর কর্মচারিদের ক্ষেত্রে অতিরিক্ত পারিশ্রমিক ভাতা প্রদানের জন্যেও সরকারের প্রতি আহবান জানান।