সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
নিহতরা হলো আতিকুর রহমান (৩৫) এবং ফজলুল রহমান (৩০)।
পুলিশ জানায়, মহাসড়কের ধামরাইয় কাউটিয়া এলাকায় সকাল ৭টার দিকে একটি দ্রুতগামী বাসের চাপায় বাইসাইকেল আরোহী আতিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়।
অপর ঘটনায় মহাসড়কের জয়পুরায় সকাল ১১টার দিকে দ্রুতগামী বাসের চাপায় সাইকেল আরোহী ফজলুল রহমান নিহত হয়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
উভয় ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
