পাবনায় ৩ জনকে কুপিয়ে ও জবাই করে হত্যা
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ডাকাতির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তিনজনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। পুলিশ শনিবার একথা জানায়।
নিহতরা হচ্ছে-- ভাঙ্গুড়া উপজেলার সাতবাড়ীয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, পূর্ব রামনগর গ্রামের সেকেন্দারের ছেলে হাছেন এবং রমনাথপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে গোলাম হোসেন।
পুলিশ জানায়, সমাজ গ্রামের শাজাহান প্রামানিকের দোকানে শুক্রবার হালখাতার সময় সশস্ত্র ডাকাতদল নগদ চার লাখ টাকা ডাকাতি করে। এই টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এই হত্যাকা- ঘটায়।
এলাকাবাসী শনিবার সকালে ভাঙ্গুড়া উপজেলার একটি মাঠে লাশগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
