২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের তদন্ত কমিটিকে রোববারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে

র‌্যাবের একজন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটিকে রোববারের মধ্যে রিপোর্ট প্রদানের জন্যে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

র‌্যাব সূত্র জানায়, এর সদর দফতরে নবনিযুক্ত অতিরিক্ত ডিআইজি বখতিয়ার আলমকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে রক্তমাখা বাথরুম থেকে তথ্য প্রমান সংগ্রহ করেছে।

র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, আমরা এ ঘটনায় খুবই মর্মাহত।

তবে এটি আত্মহত্যা না কি হত্যাকান্ড সে ব্যাপারে এখনই মন্তব্য করা যাচ্ছে না, বলেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, নায়েক মোহাম্মদ বাদশাহ আলমগীরের এ মর্মান্তিক মৃত্যুর পেছনের ঘটনা তদন্ত কমিটি বের করে আনবে।

এদিকে, গুলশান পুলিশ এ ঘটনায় তাদের নিজেদের মতো করে অনুসন্ধান চালাচ্ছে।

র‌্যাব ও পুলিশ বৃহস্পতিবার নগরীর মহাখালী এলাকার গাউসুল আজম মসজিদের বাথরুম থেকে বুলেটবিদ্ধ অবস্থায় নায়েক বাদশাহর লাশ উদ্ধার করে।

ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

ঘটনার দিন বাদশাহ ডিউটিতে ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ তার শরিরে ছয়টি বুলেট পায়।  সে কুষ্টিয়া জেলার মৌবাড়িয়া গ্রামের সাদেক আলীর ছেলে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, ময়নাতদন্ত শেষে বাদশাহর লাশ তার গ্রামে পাঠানো হয়েছে।