২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বজ্রপাতে নিহত ৪, আহত ১২

দিনাজপুরে শুক্রবার সকালে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে চার জন নিহত ও বার জন আহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নিহতরা হলো, বিরল উপজেলার কানাইবাড়ি গ্রামের গোলাম মোস্তফার ছেলে নূর ইসলাম (২৫), সদর উপজেলার জয়নাল আবেদীনের ছেলে নূরনবী (২৭), খানসামা উপজেলার মানিকচন্দ্র এবং চিরিরবন্দর উপজেলার জামতলীর অজ্ঞাত পরিচয় একজন।

এদিকে বজ্রপাতে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রিয়াজুল (৩০), দ্বীপচন্দ্র (২৫), মিশন (২৭) ও জুয়েল (১১)’র অবস্থা আশঙ্কাজনক।

এছাড়াও বজ্রপাতে দুটি মহিষ মারা যায়।

সূত্র আরও জানায়, দুই ঘন্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।