দলের জার্সি কিনতে শুরু করেছে ইউরোপীয় ফুটবল ভক্তরা
২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ইউরোপের পাঁচটি বড় দেশের অর্ধেকের মতো ফুটবল ভক্ত ইতোমধ্যেই তাদের জাতীয় দলের শার্ট ক্রয় করেছে।
এনপিডি স্পোর্টস ট্রাকিং ইউরোপ এক জরিপ চালিয়ে দেখেছে শতকরা ৪০ % এর বেশি ফুটবল ভক্তরা ইতোমধ্যে তাদের জাতীয় দলের শার্ট কিনে ফেলেছে অথবা কেনার প্রতীক্ষায় রয়েছে।
ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি ও স্পেনের ৫,০০০ ক্রেতা উপর পরিচালিত জরিপে দেখাগেছে, প্রায় ১৪ % ক্রেতা ইতোমধ্যেই জাতীয় দলের শার্ট ক্রয় করেছে এবং ৩০ % জনগণ ২০০৬ সালের বিশ্বকাপ চালু হওয়ার পর শার্ট ক্রয় করবে বলে জানিয়েছে।
এ সমীক্ষা পাঁচটি দেশের আলাদা আলাদা এক হাজার মানুষের উপর চালানো হয়।
