২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

রাজশাহীর বাঘার পলাশীর চরাঞ্চলে শুক্রবার ভোরে পুলিশের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 11:23 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এ ঘটনায় পুলিশের দুইজন এসআই আহত হয়েছেন।

নিহত সন্ত্রাসীর নাম জহুরুল। সে চরাঞ্চলের সন্ত্রাসী পান্না বাহিনীর একজন সদস্য।  

পুলিশ জানায়, জহুরুলকে বৃহস্পতিবার নাটোরের লালপুর থেকে গ্রেপ্তার করা হয়।

জহুরুলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য পলাশীর চরাঞ্চলে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জহুরুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় জহুরুল পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ জানায়, নিহত জহুরুল পলাশীর চরাঞ্চলে কিলার জহুরুল হিসেবে পরিচিত।