কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলিশ সুপার এবং এবং একজন সম্পাদকসহ কুমিল্লার ১৮ জন বিশিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে বৃহস্পতিবার কুমিল্লার সহকারী জজ আদালতে এক মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হচ্ছেন - জনৈক এ.কে রমিজ আহাম্মদ চৌধুরী এ্যাডভোকেট । বাদীর ১৪টি আরজীতে কুমিল্লা রাইফেল ক্লাবের বিভিন্ন অভিযোগ খন্ডিত করে বক্তব্য পেশ করলে আদালত তা গ্রহণ শেষে জেলা প্রশাসকসহ শহরের ১৮ জন গণ্যমান্য ব্যক্তিকে আগামী ১১ জুন রোববার স্ব-শরীরে আদালতে উপস্থিত হবার নির্দেশ প্রদান করেন।
