সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
সাতক্ষীরার দেবহাটা উপজেলার চর রহিমপুরে বুধবার সকালে বাসের ধাক্কায় খুকুমনি (৭) নামের শিশুর মৃত্যু হয়েছে।
খুকুমনি চরশ্রীপুর গ্রামের আবু কাওসারের মেয়ে।
পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইঞ্চিনচালিত ভ্যান খুকুমনিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
