২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ তার সমুদ্রসীমায় কাউকে প্রবেশের অনুমতি দেবে না: পররাষ্ট্রমন্ত্রী

দেশের অভ্যন্তরে তেল, গ্যাস অনুসন্ধান এবং বিশিষ্ট অর্থনেতিক অঞ্চলে কাউকে প্রবেশের অনুমতি না দেওয়ার ব্যাপারে ঢাকার অনঢ় অবস্থানের কথা পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান মঙ্গলবার পুনর্ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বাংলাদেশের সমুদ্রসীমার অভ্যন্তরে ভারত ও মায়ানমারের হাইড্রোকার্বন অনুসন্ধানের পরিকল্পনার সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

ঢাকার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মোরশেদ খান বলেন, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে ও আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রয়োজন হলে বিষয়টি নিয়ে সরকার ভারত ও মায়ানমারের সাথে যোগাযোগ করবে।