২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-াদেশ দিয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 04:38 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিচারক মুসিহা মাহফুজা মঙ্গলবার জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

মামলায় অভিযুক্ত অপর সাত আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে। 

ফাঁসির দ-াদেশপ্রাপ্তের নাম আতিকুর রহমান কমল। 

মামলার বিবরণে জানা যায়, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মোমিনপুর গ্রামের সোবহান মাস্টারের ছেলে আতিকুর রহমান কমল পাশের গ্রাম জোত গোপালপুরের আব্দুল খালেকের মেয়ে জাহানারাকে বিয়ে করে।

বিয়ের দুমাস ১০দিন পর যৌতুকের দাবিতে কমল তার স্ত্রী জাহানারাকে গলা টিপে হত্যা করে।