বান্দরবানে স্ত্রী স্বামীকে কুপিয়ে হত্যা করেছে
বান্দরবানের পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার হরিণখাইয়া পাড়ায় স্ত্রী স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার পুলিশ একথা জানায়।
নিহতের নাম সাত্তার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে সোমবার রাতে নিজ বাড়িতে স্ত্রী ফাতেমা ঘুমন্ত অবস্থায় স্বামী সাত্তরকে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ফাতেমাকে গ্রেফতার করেছে।
