ফলাফল প্রকাশের দাবিতে ঢাবি’র রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শ্রেণী কক্ষ ও কার্যালয়ে শিক্ষার্থীদের তালা
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অবিলম্বে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে সোমবার বিভাগের শ্রেণী কক্ষ ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
মাস্টার্স ২০০০--২০০১ ব্যাচের শিক্ষার্থীরা জানায়, তাদের অনার্স পরীক্ষার পর ছয় মাস কেটে গেলেও এখনও ফলাফল প্রকাশিত হয়নি।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, একজন শিক্ষার্থীকে প্রথম শ্রেণী পাইয়ে দেওয়ার উদ্দেশে ফলাফল বিকৃত করার জন্যে শিক্ষকরা ইচ্ছে করেই ফলাফল প্রকাশে দেরি করছেন।
অন্যদিকে পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ফেরদৌস হোসেন ফলাফল বিকৃত করার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ফলাফলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
