২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর সমশের জুট মিলে আগুন: নেভানো সম্ভব হল ৩ দিন পর

নরসিংদীর কারার চরের সমশের জুট মিলের আগুন দীর্ঘ ৭৫ ঘণ্টা চেষ্টার পর সোমবার দুপুরে দমকল বাহিনী নেভাতে সক্ষম হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 03:20 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সূত্র জানায়, শুক্রবার সকাল পৌনে নয়টায় মিলের পাঁচটি গুদামে আগুন লাগে। ওই দিন সকাল সাড়ে নয়টা থেকে সোমবার দুপুর পর্যন্ত দমকল বাহিনীর পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের ডিএডি মোজাম্মেল হোসেন জানান, গুদামে রক্ষিত ৩৬ হাজার মণ পাটের ৪০ শতাংশই পুড়ে গেছে।

বাকি পাট গুদাম থেকে বের করে ঢাকা - সিলেট মহাসড়কের পাশে রাখা হয়েছে।