বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামে মুরগীর খামারে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এলাকাবাসী রোববার একথা জানায়।
নিহত যুবকের নাম শহীদ খাঁ (২৫)। তার বাড়ি রামপাল উপজেলার সন্নাসী বোলতলা গ্রামে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে ঝড়ের সময় বিদ্যুতের তার ছিঁড়ে শহীদের মুরগীর খামারে পড়লে খামারটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় শহীদ খামারে কর্মরত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়।
