২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মা দিবস পালিত হচ্ছে

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য শ্রদ্ধার সাথে রোববার বিশ্ব মা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 09:21 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন পৃথিবীর সব মায়ের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচী পালন করছে।

উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তিনদিনের কর্মসূচীর আয়োজন করেছে।

বাংলাদেশে মা দিবসে ব্যাপক আলোড়ন সৃষ্টি না হলেও পাশ্চাত্য দেশগুলোতে মা দিবস উদযাপিত হয় জাঁকজমকভাবে।

১৬০০ সাল থেকে যুক্তরাজ্য জুড়ে জাঁকজমক পরিবেশের মধ্য দিয়ে মাদারি, সানডে পালিত হয়ে আসছে। ১৯১১ সাল থেকে যুক্তরাষ্ট্রে মা দিবস পালিত হয়ে আসছে। ১৯১৪ সাল থেকে মার্কিন রাষ্ট্রপতির নির্দেশে মা দিবসে ছুটি ঘোষণা করা হয়।