২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর শমসের জুটমিলে এখনো আগুন জলছে

নরসিংদীর কারার চর এলাকায় শুক্রবার শমসের জুটমিলে আগুন লাগার পর শনিবার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 05:31 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সূত্র জানায়, ফায়ার বিগ্রেডের নরসিংদীসহ পাঁচটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

নরসিংদী ফায়ার বিগ্রেডের ডিএডি মোজাম্মেল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে আরো একদিন সময় লাগতে পারে।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মিলের ৫টি পাটের গুদামে আগুন লাগলে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

শমসের জুটমিল এক’শ ভাগ রপ্তানিমুখী একটি প্রতিষ্ঠান।