২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকা থেকে পুলিশ শুক্রবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

পুলিশ জানায়, এলাকাবাসী শুক্রবার সকালে বিবস্ত্র অবস্থায় এক যুবকের (২৫) লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যুবকের পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।