২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙ্গোরা থেকে গ্যাস উত্তোলন করছে টালো

টালো ওয়েল পিএলসি নয় নম্বর ব্লকের বাঙ্গোরা--১ কূপ থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করছে বলে ঘোষণা দিয়েছে। কোম্পানিটি শুক্রবার জানায়, ৯ মে থেকে তারা বাংলাদেশে তাদের প্রথম এই কাজ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এর স্থিতিশীল প্রবাহের মাত্রা ৫০ এমএমএসসিএফডি (দিনপ্রতি মিলিয়ন ঘনফুট) বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের এই কার্যক্রম ২০০৪ সালে বাঙ্গোরা ও লালমাই কূপে আবিষ্কার করা গ্যাসের দীর্ঘ মেয়াদী পরীক্ষামূলক উৎপাদন এবং মজুদ পরিমাণ ও সাম্ভব্যতা যাচাইয়ের পরীক্ষামূলক কর্মসূচির অংশ।

আশুগঞ্জ--বাখরাবাদ পাইপলাইনের মাধ্যমে ওই গ্যাস স্থানীয় বাজারে সরবরাহ করা হবে বলেও এতে জানানো হয়।

বাঙ্গোরা--২ কূপে ২২ এপ্রিল থেকে সমীক্ষামূলক খনন কাজ শুরু হয় এবং ৪০ দিনের মধ্যে মজুদ লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করা হয়।

এই কর্মসূচি থেকে পাওয়া ফলাফল টালো বাণিজ্যিকভাবে ঘোষণা এবং এর ভিত্তিতে রাষ্ট্রায়াত্ত্ব তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার কাছে এ বছরের শেষ নাগাদ একটি পূর্ণাঙ্গ উন্নয়ন পরিকল্পনা জমা দেওয়ার পরিকল্পনা করছে।

৯ নম্বর ব্লকের অপারেটর টালোর শেয়ারের পরিমাণ ৩০ ভাগ, কানাডীয় নাইকো রিসোর্সেসের শেয়ার ৬০ ভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি (বাপেক্স)’র শেয়ার ১০ ভাগ।