বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই ঘন্টা নৌযান চলাচল বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে দক্ষিণাঞ্চলের ২৮টি রুটে সকল ধরনের নৌযান চলাচল শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘন্টা বন্ধ ছিল।
বিআইডব্লিউটিএ’র বরিশাল অফিসের নৌ বন্দর কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজকে জানান, বৈরী আবহাওয়ার কারণে এ বছর প্রথমবারের মত সকল ধরনের নৌযান (৬৫ ফুটের কম) চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হল।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এমএল টাইপের লঞ্চ (৬৫ ফুটের কম) চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
দূর্যোপূর্ণ আবহওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
