নাটোরে যুবলীগের দুই দলের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত
নাটোরে যুবলীগের দুই দলের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার কমপক্ষে ১৫ জন যুবলীগ কর্মী আহত হয়েছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ১২টার দিকে পিডিবি কার্যালয় ঘেরাও কর্মসূচী থেকে ফেরার পথে জেলা সভাপতি শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বেধীন দল এবং সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বাধীন দলের মধ্যে সংঘর্ষটি বাধে।
ঘন্টব্যাপী এই সংঘর্ষে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালানো হলে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমজান এবং শিমুল এই সংঘর্ষের জন্যে একে অপরকে দোষারোপ করছেন।
