সাভারে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
সাভারের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বিদ্যুতের দাবিতে মঙ্গলবার সকালে সাভার পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে।
সাভার থানা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলার নেতৃত্বে ছাত্র-ছাত্রীরা মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে।
এসময় ছাত্র-ছাত্রীরা বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
